বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

মহানবী (সাঃ) কে কটুক্তি করায় প্রতিবাদে নাগরপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ সময় দেখুন
মহানবী (সাঃ) কে কটুক্তি করায় প্রতিবাদে নাগরপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
পার্শ্ববর্তী দেশ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ সদস্য নিতেশ নারায়ন রানে মহানবী (সাঃ) কে নিয়ে বাজে কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শুক্রবার(২৭ সেপ্টেম্বর) পবিত্র জুম্মার নামাজের পর সরকারি কলেজ গেট হতে শুরু করে কাঁচাবাজার, তালতলা রোড হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ গেটে এসে জমায়েত হয় এবং এ সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা মাও.আল হেলাল উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন নাগরপুর বাজার জামে মসজিদের খতীব মাওলানা মো: রফিকুল ইসলাম,পেশ ইমাম মাও. মো: রফিকুল ইসলাম আমিনী,মাও মো: ইলিয়াছ হোসেন প্রমূখ।

বক্তারা মহানবী (সাঃ) কে কটুক্তির নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে এরকম ঘৃণ‍্য জঘন্যতম অপরাধকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কঠোর বক্তব্য রাখেন।

এ সময় নাগরপুর সদরের বিভিন্ন মসজিদ থেকে পবিত্র জুমার নামাজ আদায় করে অসংখ্য মুসল্লী সহ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর