মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

মাদক মামলার পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৩৫ সময় দেখুন
মাদক মামলার পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। এই মামলায় অন্য দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

রোববারর (১০ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার চার্জশিট গ্রহণ করেন। এরপর আদালত মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন।

এদিন পরীমনির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলোখায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

এ মামলায় তিনি প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত জামিনে ছিলেন। গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযুক্ত অপর দু’জন হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। প্রতিবেদন দাখিলের পর আজ তিনি আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন।

গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ নায়িকা।

গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরদিন ৫ আগস্ট বিকেলে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দু’সহযোগিকে একটি মাইক্রোবাসে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।

এরপর র‌্যাব বাদি হয়ে বনানী থানায় পরীমনি ও তার সহযোগি দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সেই মামলায় পরীমনিকে আদালতে হাজির করলে প্রথমে চারদিনের রিমান্ড এবং পরে আরও দু’দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। তিনি বাসায় নিয়মিত ‘মদের পার্টি’ দিতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ ও পার্টিতে অংশ নিতেন।

২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি চলচ্চিত্র ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর