সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

মানবতাবিরোধী অপরাধ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২১৬ সময় দেখুন
মানবতাবিরোধী অপরাধ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার মাওলানা শফি উদ্দিনকে মৃত্যুদণ্ড ও অন্য তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া অপর আসামি সাব্বির আহমেদকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যদের ট্রাইব্যুনাল।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামিরা হলো- মো. তাজুল ইসলাম (৮০), মো. জাহেদ মিয়া (৬২) ও ছালেক মিয়া। আসামিদের মধ্যে মাওলানা শফি উদ্দিন ও সাব্বির আহমেদ এখনও পলাতক।

আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন এবং আসামিপক্ষে আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী এম এইচ তামিম শুনানি করেন।

গত মঙ্গলবার (১৭ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন ধার্য করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে। ২০১৬ সালের ২২ মার্চ তাদের বিরুদ্ধে মামলার তদন্ত শুরু হয়, যা শেষ হয় ২০১৮ সালের ২১ মার্চ। তদন্ত শেষে এ মামলায় মোট ২১ জনকে সাক্ষী করা হয়।

২০১৮ সালের ২১ মার্চ মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা। পরে তারা প্রসিকিউটর বরাবর প্রতিবেদন দাখিল করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর