বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

মানবিক অবদান রেখেও অবহেলিত হিজড়া সম্প্রদায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৪৯ সময় দেখুন
মানবিক অবদান রেখেও অবহেলিত  হিজড়া সম্প্রদায়

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলা নিজামপুরে মানবতার দিন যাপন করছে। হিজড়া সম্প্রদায়।

সমাজে অবহেলিত হিজড়া জনগোষ্ঠী: মানবিক অবদান রেখেও বঞ্চিত তারা

হিজড়া বা তৃতীয় লিঙ্গ সমাজের অবহেলিত জনগোষ্ঠী হলেও বারবার প্রমাণ করেছেন তারা মানবিকতার দিক থেকে পিছিয়ে নেই। ঢাকা বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে রানা প্লাজার ধ্বংসস্তূপে আহতদের পাশে দাঁড়ানো—সবখানেই হিজড়া সম্প্রদায় তাদের দায়িত্ববোধ ও মানবিক অবদান রেখেছে। এমনকি মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় রক্তের প্রয়োজন হলে একসঙ্গে ৩০০ হিজড়া স্বেচ্ছায় রক্ত দিয়েছেন।

অন্যদিকে, সমাজের অনেকের ভ্রান্ত ধারণা থাকলেও বাস্তবে হিজড়া সম্প্রদায় চাঁদাবাজি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নয়। তারা ধর্ষণ করে না, মাদক ব্যবসায় অংশ নেয় না, কিংবা খারাপ কাজে সম্পৃক্ত নয়। শুধুমাত্র পেটের ক্ষুধা মেটানোর জন্য তারা মানুষের কাছে হাততালি দিয়ে কিছু টাকা সংগ্রহ করে জীবন নির্বাহ করে।

তাদের এই মানবিক অবদান ও অপরাধমুক্ত জীবনযাপন সত্ত্বেও হিজড়া জনগোষ্ঠী আজও সমাজে অবহেলিত। অনেকেই তাদের মানুষ হিসেবেও দেখতে চান না। অথচ তারা কারো ভাই, কারো বোন, কারো সন্তান।

সচেতন মহল মনে করেন, হিজড়াদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা এখন সময়ের দাবি। সমাজ ও রাষ্ট্র যদি তাদের সমান অধিকার, কর্মসংস্থান ও মর্যাদা নিশ্চিত করে, তবে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে আরও বেশি সক্ষম হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর