মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: মান্দারী ফুটবল একাডেমীর আব্দুল মান্নান মুরাদ কে সভাপতি ও মো: বেলায়েত হোসেন কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার, সন্ধ্যা ৭ টার সময় মান্দারী বাজার হাইস্কুল গেইট সংলগ্ন কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।