বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

মামুন অ্যাগ্রোর আর্থিক প্রতিবেদন প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩০ সময় দেখুন
মামুন অ্যাগ্রোর আর্থিক প্রতিবেদন প্রকাশ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে এসমই প্লাটফর্মে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি মামুন অ্যাগ্রো প্রডাক্টস লিমিটেডের ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির জুলাই,২০-জুন,২১ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৬৬ পয়সা।

কোম্পিানিটির কিউআই পরবর্তী শেয়ার হিসাবে আয় (ইপিএস) হবে ১ টাকা ০৫ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৮ পয়সা। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়াবে ১৪ টাকা ৪৭ পয়সা।

মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে। ‘এন’ ক্যাটাগরিভুক্ত মামুন এগ্রো প্রোডাক্টসের ট্রেডিং কোড হচ্ছে : “MAMUNAGRO” এবং কোম্পানি কোড হচ্ছে : ৬৮০০১।

গত ২৮ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৯৭তম সভায় কোম্পানিটির কিউআইও’র অনুমোদন দেয়।

গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানিটির কিউআরওতে আবেদনকারিদের বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার প্রেরণ করা হয়। আর ২৩ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত কিউআরওতে আবেদন গ্রহণ করা।

কোম্পানিটির ৩১ মার্চ ২০২১ সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৮ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.২৫ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর