চুয়াডাঙ্গা প্রতিনিধি:
নিখোঁজের ৩৬ ঘন্টা পর উদ্ধার হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। মায়ের জন্য ফুপিয়ে ফুফিয়ে কাদছে সেই জ্যােতির জমজ দুই শিশু,খুঁজে ফিরছে মাকে। গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে মহাসড়ক পাশে ম্যানহোলে পড়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা বাগানপাড়ার সাবেক ওয়ার্ড কমিশনার মরহুম মুন্সি ওয়ালিউল্লাহ বাবলুর মেয়ে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত সারে ১০টার দিকে নিজ গ্রামের বাড়ি , চুয়াডাঙ্গা বাগান পাড়ায়, জানাজার নামায শেষে পুরাতন জামে কবরস্থানে শায়িত করা হয় জ্যোতিকে ।
এদিকে, মাকে হারিয়ে জমজ দুই শিশু আয়ান ও আরিয়ান ফুফিয়ে ফুফিয়ে কাদছে। মাকে ডাকছে বারবার। অঝোরে কাদছে ছোট্ট অবুঝ দুই শিশু। পুরো এলাকারজুড়ে নেমে আসে শোকের ছায়া।
জ্যোতির ভাই, সোভন বলেন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে মিরপুরে বসবাস করতেন। নিকুঞ্জ এলাকার মনি ট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিল আমার বোন। গত রোববার (২৭ জুলাই) রাতে অফিশিয়াল কাজে বের হয়েছিলেন। এ সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হয় জ্যোতি। এরপরই স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা খোজাখুজি শুরু করলেও পায়নি। ৩৬ ঘন্টা পর মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পাশের একটি বিলের কচুরিপানা থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
পরে মঙ্গলবার রাত ৯টার দিকে অ্যাম্বুলেন্সযোগে নিজ এলাকায় পৌছায় জ্যোতির লাশ । সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর স্থানীয় মসজিদে জানাযার নামায শেষে পাশেই পুরাতন জামে মসজিদের কবরস্থানে জ্যোতির মরদেহ শায়িত করা হয়।