বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

মালয়েশিয়ায় ড. ইউনুসের সঙ্গে জাতীয় মানবাধিকার সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৩৬ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

আজ বুধবার মালয়েশিয়ায় সফররত প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মালয়েশিয়া শাখার আহ্বায়ক সরকার ফজলুল করিম সোহরাব ও যুগ্ম আহ্বায়ক হারুন দেওয়ানজী।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দুঃখ-দুর্দশা তুলে ধরে সকল শ্রেণি-পেশার মানুষের মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রবাসীদের স্বার্থরক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম সেকুল বর্তমানে মালয়েশিয়ায় রোহিঙ্গাদের মানবাধিকার বিষয়ে পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত আছেন এবং প্রবাসী বাংলাদেশিদের মানবাধিকার রক্ষায় সমিতির মালয়েশিয়া শাখার মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়া, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা মায়ের ডাক সহ মানবাধিকার সম্মিলিত জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশে-বিদেশে মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর