সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

মাস্টারপ্ল্যানে পারকি সৈকতকে আকর্ষণীয় করা হবে: ডিসি ফরিদা খানম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
মাস্টারপ্ল্যানে পারকি সৈকতকে আকর্ষণীয় করা হবে: ডিসি ফরিদা খানম

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, পারকি সমুদ্র সৈকতকে আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হবে। সৈকতে নতুন করে বনায়ন, সৈকতে রাতে আলোর ব্যবস্থা ও পর্যটকের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য করার উদ্যোগ নেওয়া হবে। এতে পারকি সৈকত পর্যটকের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আনোয়ারার পারকি সমুদ্র সৈকত পরিদর্শনকালে তিনি এসব বলেন।

ডিসি ফরিদা খানম আরও বলেন, পর্যটকদের যাতায়াত সুবিধার জন্য পারকি সৈকতের প্রধান সড়কটি দ্রুত সংস্কার করা হবে। সৈকতে এলোমেলো ভাবে বসানো ভাসমান দোকানগুলো শৃংখলার মধ্যে নিয়ে আসতে কাজ করা হবে। পারকি সৈকতকে একটি আধুনিক পর্যটন সৈকত হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন।

আনোয়ারার ইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন, পারকি সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের নির্দেশে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর