মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :

মা ইলিশ রক্ষায় প্রথম দিনেই উপকূলে কঠোর অবস্থানে প্রশাসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১২৬ সময় দেখুন


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::

মা ইলিশ  সংরক্ষণ অভিযান-২০২৪” বাস্তবায়নের উদ্দেশ্যে প্রথম দিনেই উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যোথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) উপকূলের বিভিন্ন নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ও সকাল থেকে অভিযান চলছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর নেতৃত্বে এ অভিযান চলছে। উপকূলীয় নদী, বিভিন্ন মাছঘাট, অবতরণ কেন্দ্র, বাজারে মোবাইল কোর্ট এর আওতায় রয়েছে।

অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা ও থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান। এছাড়া উপস্থিত আছেন মৎস্য অফিস কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এছাড়াও নদী ও সাগরে অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ। শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে অর্থাৎ ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম থাকায় নদী এবং সমুদ্রে সকল মাছ ধরা বন্ধ করেছে সরকার।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর