বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাই থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে থানার প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, “পুলিশ জনগণের সেবক, জনগণের সহযোগিতা ছাড়া শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব নয়।”
অংশগ্রহণকারীরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন আয়োজন জনগণ ও পুলিশের মধ্যে আস্থার সম্পর্ক আরও জোরদার করবে।