বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

মীর সিকিউরিটিজের যাত্রা শুরু – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
মীর সিকিউরিটিজের যাত্রা শুরু – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাত্রা শুরু করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান মীর সিকিউরিটিজ লিমিটেড।

মঙ্গলবার (৫ জুলাই) মীর সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মীর নাসির হোসেন প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করবো। বাংলাদেশের মতো দেশে নিজেকে চালিয়ে ব্যবসা করা বেশ কঠিন৷ তবুও আমরা চেষ্টা করেছি সৎভাবে সঠিকভাবে ব্যবসা পরিচালনার। মীর আখতারের পদচারণা বৃদ্ধি করার জন্যই আমরা মীর সিকিউরিটিজ এর যাত্রা শুরু করেছি। আমরা চাই একটা প্রাণবন্ত পুঁজিবাজার গড়তে৷ দেশের বর্তমান ইকোনমির তুলনায় যেনম পুঁজিবাজার দরকার আমরা তেমন বাজার গড়ে তুলতে পারিনি৷ এ দায় শুধু সরকারের নয়। সরকার, নিয়ন্ত্রণ সংস্থা, ডিএসই, সিএসই এবং বিনিয়োগকারী সবার এগিয়ে এসে বাজার গড়ে তুলতে হলে।

মীর নাসির বলেন, কোম্পানির মান বুঝে বিনিয়োগ করুণ। আমাদের দেশের বিনিয়োগকারীরা ডিভিডেন্ড দেখে বিনিয়োগ করে। ডিভিডেন্ড দেখে বিনিয়োগ করা বাজারের জন্য শুভ লক্ষণ নয়। দায়িত্ব সকলের রয়েছে। আমরা সম্প্রতি সময়েও দেখেছি মার্কেটের নিম্নমানের বা বন্ধ হয়ে যাওয়া কোম্পানিগুলোর শেয়ারের দর বেড়ে চলেছে। বাজারে হুজুগে বিনিয়োগ করবেন না৷

এ সময় আরো উপস্থিত ছিলেন মীর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামা- ই জাহির, মীর আক্তার হোসেন লিমিটেডের চেয়ারম্যান সোহেলা হোসেন , মীর আক্তার হোসেন লিমিটেডের পরিচালক মাহবুবা হোসেন, মীর টেলিকমের পরিচালক মাহরীন নাসির প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর