বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

মেঘনা ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬৩ সময় দেখুন
মেঘনা ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : মেঘনা ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম একটি লিখিত সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন।

বিএসইসির মুখপাত্র জানান, মেঘনা ব্যাংকের ২০০ কোটি টাকার নন-কনভার্টেবল, পূর্ণ অবসায়নযোগ্য, কুপন বিয়ারিং সাব অর্ডিনেট বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।

বন্ডটির ২০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটির কুপন হার ৭ শতাংশ থেকে ৯ শতাংশ।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে বন্ডটি ইস্যু করা হবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ মেঘনা ব্যাংক অতিরিক্ত টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর