শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৩০ সময় দেখুন
মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার


সিনিয়র করেসপন্ডেন্ট

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী।

শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা শুরু হয়। ঘণ্টাব্যাপী পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের।

দেশের ১৮টি মেডিকেল কলেজ এবং একটি ডেন্টাল কলেজ কেন্দ্রের অধীনে ৫৭টি পরীক্ষা কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হয়। এরমধ্যে রাজধানী ঢাকায় কেন্দ্র ছিল ১৮টি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন জানান, ভর্তি পরীক্ষার ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসির ২০০ নম্বর; এই ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি মেডিকেল কলেজের জন্য ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে। এর বাইরে যারা এমসিকিউর ১০০ নম্বর থেকে ৪০ এর বেশি পাবেন, তাদের মধ্য থেকে বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী নেওয়া হবে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর