বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

মেরাদিয়ায় এবার বসবে না গরুর হাট: হাইকোর্ট – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় এবার গরুর হাট বসানোর অনুমতি দেয়নি হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম।

তিনি জানান, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার।

তিনি আরও বলেন, রিটের শুনানি নিয়ে সোমবার (২৮ এপ্রিল) হাইকোর্ট বনশ্রী মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি ৩ মাসের জন্য বিজ্ঞপ্তি স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।

এছাড়া, দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১টি গরুর হাটের মধ্যে মেরাদিয়া বাজারের পাশে কেনো গরুর হাট বসানো হয় তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় গরুর হাট বসানো থেকে সিটি কর্পোরেশনকে নিষেধ করা হয়েছে।

হাইকোর্ট বেঞ্চ গরুর হাটের স্থান ইজারা দেয়ার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ করেছে, বিশেষ করে যখন মাত্র ৮.৪ কিলোমিটারের মধ্যে একটি স্থায়ী গরুর হাট বিদ্যমান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর