শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :

মেলান্দহে এক তরুণীর মৃতদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০১ সময় দেখুন
মেলান্দহে এক তরুণীর মৃতদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের মেলান্দহ ডেফলা ব্রীজের নিকটবর্তী পরিত্যক্ত ইটভাটার পাশ থেকে মৌসুমী আক্তার নার্গিস (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা দিকে উপজেলার ২ নং কুলিয়া ইউনিয়নের ডেফলাব্রীজ সংলগ্ন পরিত্যক্ত ইটভাটায় এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লাশটির পরিচয় শনাক্ত না করতে পেয়ে পিবিআইকে খবর দেই। নিহতের মাথায় লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণীকে হত্যা করে মরদেহটি ফেলে গেছে দুর্বৃত্তরা।

জামালপুর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নিহত তরুণীর ফিঙ্গার প্রিন্ট নিয়ে এনআইডি সার্ভারের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। পিবিআই জানায়, মৌসুমী আক্তার নার্গিস লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশহাজারী এলাকার মোঃ জাকির হোসেনের মেয়ে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এম ময়নুল ইসলাম বলেন, পিবিআই সূত্রে পাওয়া নিহতের এনআইডি’র তথ্য অনুযায়ী পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর