সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
বানাবন্দা নবজাগরন সামাজিক সংগঠনের সহ সভাপতি পলাশ মিয়াকে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে মেলান্দহের মাহমুদপুরের বানাবান্দা গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পলাশ মিয়া জানান, ৮ অক্টোবর দিবাগত রাতে সংগঠনের সভাপতি মাসুদুর রহমান মানিক ও সহ-সভাপতি পলাশ মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। রাতেই ক্ষিপ্ত হয়ে মাসুদ নিজেই সংগঠনের ঘর কুপিয়ে ফেসবুকে মিথ্যা অপবাদ দিয়ে প্রচারনা চালায়। মিথ্যা অপবাদের প্রতিবাদে সংগঠনের সর্বমোট ৪২জন সদস্যের মধ্যে প্রায় ৩৬জন উপস্থিত থেকে সংবাদ সম্মেলন করেন। উল্লেখ্য সংগঠনের ঘরটি মানিক মিয়ার নিজ বাড়ীতেই অবস্থিত।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বানাবান্দা নবজাগরন সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন, সোহেল রানা।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, লেবু মন্ডল, রহিম মন্ডল, জাকির হোসেন, আমিনুর, ইছাহাক প্রমুখ।