শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

মেলান্দহে ভয়াবহ অগ্নিকান্ডে
আ.লীগ নেতার ঘর পুড়ে ভস্মিভূত ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৫৬ সময় দেখুন
মেলান্দহে ভয়াবহ অগ্নিকান্ডেআ.লীগ নেতার ঘর পুড়ে ভস্মিভূত ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর ভস্মিভূত হয়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সর্বস্ব হারানো রঞ্জুর আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

১২ মার্চ ( শনিবার) বিকাল ৫টায় মেলান্দহ পৌরসভার ৮ ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে উপজেলা জাতীয় শ্রমিকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিন্নাহ সুপার মার্কেটে কাপড় ব্যাবসায়ী মোহাম্মদ জালাল উদ্দিন রঞ্জুর বসত বাড়ির ৩টি ঘর ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়,
প্রথমে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় পরে মুহুর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। এ দিকে খবর পেয়ে মেলান্দহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে ততক্ষনে অগ্নিকান্ডে ৩ টি ঘরসহ ৫ লক্ষ টাকার তৈরি পোষাক নগদ ১ লক্ষ টাকা ৫ ভরি স্বর্ণের অলঙ্কার ও ঘরের বিভিন্ন আসবাবপত্র ও পন্য সামগ্রীসহ নগদ টাকা সম্পূর্নরূপে ভস্মিভূত হয়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর