বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

মেলান্দহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, দুইজনের প্রানের শংকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৫৮৪ সময় দেখুন
মেলান্দহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, দুইজনের প্রানের শংকা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর

জামালপুরের মেলান্দহে মোটরসাইকেল এক্সিডেন্টে কাউসার (২৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সাথে থাকা দুইজন গুরুতর আহত হয়েছে। নিহত কাউসার মেলান্দহ পৌরসভার কাজীর পাড়া ৯নং ওয়ার্ডের মাসুদ মিয়ার ছেলে।
সোমবার ( ২৫ অক্টোবর) দুপুরে জামালপুর -দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহের ডেফলা ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জামালপুর -দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রীজ এলাকায় পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন মেলান্দহ বনিক সমিতির সভাপতি আলহাজ্ব কিসমত পাশার ছেলে ও মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি ওসমান গনি বিজয় পাশা (২৩) মেলান্দহ বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক মাসুদুর রাহমান হিটলারের ছেলে ও ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান (২৪)।
অন্যদিকে কাওসারের মৃত্যুতে শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম জানান, ডেফলা এলাকায় দুর্ঘটনার খবর শুনেছি তবে কেউ কোন অভিযোগ করেনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর