মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলা পরিষদের সামনে সাইকেল ও মটরসাইকেল দুর্ঘটনায় পড়ে গিয়ে পাওয়াট্রিলার টলির চাকার নিচে পড়ে স্কুল ছাত্রী তিশা (১৪) নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টায় দিকে জেলা পরিষদের প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত তিশা সদর উপজেলা বামনপাড়ার আব্দুল মোমিনের মেয়ে।
তিশা মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, নিহত স্কুল ছাত্রী তিশা মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। তিশার বাবা জেলা প্রশাসকের গাড়ির চালক। নিহত তিশা পরিক্ষা শেষ করে বাড়ি যাচ্ছিল মটরসাইকেল যোগে। পথিমধ্যে জেলা পরিষদের গেটের কাছে পৌঁছালে তিশার ওড়না বাইসাইকেলের সাথে বেঁধে মটরসাইকেল চালক ও নিহত তিশা রাস্তার উপর পড়ে যায়। এসময় অপর দিক থেকে আসা একটি পাওয়ার টিলার এসে তিশার উপর তুলে দেয়। এতে তিশা রক্তাক্ত জখম হয়। মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যায়।পরে তিশার মটরসাইকেল চালক তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই নিহতের লাশ নিজ বাড়ি সদর উপজেলার বামনপাড়াতে নেওয়া হয়েছে।
তিশার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে।
সদর থানার ওসি শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন.।