মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি

মোনার্ক মার্টের নতুন সিসিও সায়ন এম আনজির হোসেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ সময় দেখুন
মোনার্ক মার্টের নতুন সিসিও সায়ন এম আনজির হোসেন


বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) হিসেবে যোগ দিয়েছেন সায়ন এম. আনজির হোসেন। মোনার্ক মার্টে যোগদানের পূর্বে তিনি কর্মরত ছিলেন ফুডপান্ডা বাংলাদেশ-এর লিড সেলস অপারেশনে। এছাড়াও দারাজ বাংলাদেশের ক্যাটাগরি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের ই-কমার্স, ফিন-টেক এবং ডিজিটাল হেলথ সেক্টরে সাফল্যের সাথে দীর্ঘ এক যুগের বেশী সময় ধরে কাজ করেছেন আনজির হোসেন।

মোনার্ক মার্টে যোগদানের ব্যাপারে তিনি বলেন, “মানসম্মত পণ্যের পাশাপাশি সর্বোচ্চ মানের গ্রাহক সেবা প্রদানের সংকল্পে মোনার্ক মার্ট প্রতিষ্ঠিত হয়। মোনার্ক মার্টকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও শীর্ষস্থানীয় ই-কমার্স হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। বর্তমানে বাংলাদেশের ই-কমার্সের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে মোনার্ক মার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।”

আনজির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। ক্যারিয়ারের শুরু থেকেই ইকমার্স ইকোসিস্টেম এবং দক্ষ জনবল উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন তিনি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর