শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

মো. অলিদ সিদ্দিক তালুকদারকে দেখতে গেলেন যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২২০ সময় দেখুন
মো. অলিদ সিদ্দিক তালুকদারকে দেখতে গেলেন যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী

আজ সন্ধ্যায় সেগুনবাগিচায় বিশিষ্ট সাংবাদিক ও লেখক মো. অলিদ সিদ্দিক তালুকদারকে দেখতে যান যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসাসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জ্ঞান সৃজনশীল প্রকাশক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সদস্য, নয়াদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি, জাতীয় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার গত ২৫ জুলাই ২০২২ সোমবার রাত সাড়ে এগারোটায় রাজধানীর সাইন্সল্যাবে মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে সেগুনবাগিচায় বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। উক্ত দূর্ঘটনায় তাহার ডান পায়ের হাঁটুর নিচে হাড্ডি ভেঙ্গে গেছে এছাড়াও আরও অনেক জায়গায় গুরুত্ব জখম।

এমতাবস্থায় তার এই সড়ক দুর্ঘটনায় বর্তমানে ভয়ানক অবস্থায় চিকিৎসাধীন আছেন। গতকাল ( ১২ আগস্ট রাত : ১:২৫ মিনিটের সময় রাজধানী কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে তার মাংসপেশি অপারেশন হয়েছে। আগামীকাল দ্বিতীয় অপারেশন হবে পায়ের হাটুর নীচে হাড় ভেঙ্গে অংশ জোড়া লাগানো। ইনফরমেশন হয়ে গেছে। তাহার সুস্থতা কামনা করে দেশবাসী সহ সকলের নিকট দোয়া চেয়েছেন যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর