শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

‘মৌচাক’ দিয়ে২ মিনিটে শিক্ষক-শিক্ষার্থী সংযোগের প্রতিশ্রুতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২১৪ সময় দেখুন
‘মৌচাক’ দিয়ে২ মিনিটে শিক্ষক-শিক্ষার্থী সংযোগের প্রতিশ্রুতি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘মৌচাক’ (www.mouchak.com)।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, মৌচাক এমন একটি প্ল্যাটফর্ম যা দেশের সব স্তরের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মাত্র দুই মিনিটেই সংযোগ স্থাপন করতে সক্ষম। শিক্ষকরা দুই মিনিট সময় পেলেই দেশের যেকোনো প্রান্ত থেকে এই প্ল্যাটফর্মের সাহায্যে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নিতে পারবেন।

‘আপনার সাফল্যে আমরা আর হাজারও শিক্ষার্থীর অনুপ্রেরণায় আপনি’— এই স্লোগানের মাধ্যমে মঙ্গলবার (১৭ মে) শুরু হয় ‘মৌচাক’-এর আনুষ্ঠানিক পথচলা।

প্ল্যাটফর্মটি সব শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। শিক্ষকদের জন্য ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে এটি, যা শিক্ষক নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। অন্যদিকে দেশের সব পর্যায়ের শিক্ষার্থীরা তাদের পছন্দের শিক্ষকের ক্লাস করতে পারবে ঘরে বসেই।

মৌচাকে রয়েছে আনলিমিটেড লাইভ ক্লাস ও পরীক্ষা, ক্লাস রেকর্ডের সুবিধা, ৩০ হাজারের বেশি প্রশ্ন ব্যাংক, আধুনিক পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, নোটিশ বোর্ডসহ বিভিন্ন ফিচার। এখানে শিক্ষকরা পরীক্ষার উত্তরপত্র পেয়ে যাবেন পিডিএফ ফরম্যাটে এবং নম্বর ও গুরুত্বপূর্ণ মতামত দিতে পারবেন।

মৌচাকের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন বলেন, সব শিক্ষক ও শিক্ষার্থী কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সরাসরি ক্লাসের মতো করেই পর্যাপ্ত জ্ঞান আদান-প্রদানের সুযোগ পাবেন— এমন একটি ওয়ান-স্টপ সল্যুশনের ব্যবস্থার লক্ষ্য নিয়েই মৌচাকের যাত্রা শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী আর্থিক কারণে স্কুল কিংবা কোচিংয়ে পছন্দের শিক্ষকের ক্লাস করতে পারে না। এই সমস্যা সমাধানে কাজ করছে মৌচাক।

সারাবাংলা/জিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর