মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ম্যারিকোর লেনদেন বন্ধ রবিবার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্কে: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের কারণে আগামী রবিবার (২৩ ফেব্রুয়ারি) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে ১৯ ফেব্রুয়ারি কোম্পানিটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন শেষ হবে। আর রেকর্ড ডেটের পর কোম্পানির লেনদেন পুনরায় চালু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪৬.২৩ টাকা যা ২০২৩ সালে ছিল ১২২.৯৩ টাকা, ২০২২ সালে ছিল ১১২.৮২ টাকা, ২০২১ সালে ছিল ৯৮.৬৯ টাকা ও ২০২০ সালে ছিল ৮৪.০১ টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ২৬০.৬৪ টাকা যা ২০২৩ সালে ছিল ১১৩.৮৫ টাকা, ২০২২ সালে ছিল ৮৫.৩৭ টাকা, ২০২১ সালে ছিল ৫১.৯৫ টাকা ও ২০২০ সালে ছিল ৪৪.০৫ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে নগদ ২০০ শতাংশ, ২০২৩ সালে নগদ ৭৫০ শতাংশ, ২০২২ সালে নগদ ৮০০ শতাংশ, ২০২১ সালে নগদ ৯০০ শতাংশ ও ২০২০ সালে ৯৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর