নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ আঃ মালেক কে গ্রেফতার করেছে র্যাব-৩।
রোববার (৪ ডিসেম্বর) ভোর ৩টার দিকে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা হতে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ আঃ মালেক (৩৮), পিতা-মোঃ সিদ্দিক, সাং-কাশিনাথঝাড়, থানা-লালমনিরহাট, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর মিডিয়া অফিসার ফারজানা হক।
তিনি আরও জানান, মালেক গত ১৮ মে একটি অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী। মামলার পর থেকে ধৃত আসামী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






