শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ সময় দেখুন
যাত্রাবাড়ী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা হতে মাদক মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে পলাতক আসামী মোঃ মিজানুর রহমান মিজান (৩২)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার।

তিনি আরও জানান, ধৃত আসামীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:

খিলগাঁও থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

রামপুরা থেকে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

চাকুরির প্রলোভনে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

যাত্রাবাড়ী থেকে দুই অপহরণকারী গ্রেফতার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর