সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

যাত্রী সেজে পাঠাও চালককে গলা কেটে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৯৮ সময় দেখুন


পল্লবীতে যাত্রী সেজে পাঠাও চালককে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্টঃঃ  রাজধানীর পল্লবী থানার ‘ধ’ ব্লকে রাজা মিয়া (৩০) নামে এক পাঠাও চালককে গলা কেটে হত্যা করেছে এক ছিনতাইকারী। এ ঘটনায় ঘাতক ছিনতাইকারী কাউসার আহমেদকে (২২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আহাদ আলী। তিনি বলেন, রাত দেড়টার দিকে ওই ছিনতাইকারী কালশী মোড় থেকে পাঠাও চালক রাজামিয়াকে গাবতলী যাওয়ার জন্য ভাড়া করে। পরে চালাকি করে তাকে পল্লবীর ‘ধ’ ব্লক এলাকায় নিয়ে যায়। এরপর তার কাঁধে থাকা একটি ব্যাগ থেকে ছুরি বের করে রাজা মিয়ার গলা কেটে মোটরসাইকেল, মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি।

তিনি আরো বলেন, ঘটনার পর বিষয়টি আমরা আশপাশের থানা এলাকায় জানাই। নিহত রাজা মিয়া রুপনগর থানার আরামবাগ এলাকায় থাকতো। তার বাড়ি শেরপুর জেলায়।

জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক কাউসার আহমেদকে সাভার থানার বিরুলিয়া এলাকার আক্রাইন বাজার থেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে রাজা মিয়াকে হত্যায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল, মোবাইল ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর