শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

যারা রাসুলের আদর্শ ধারণ করে তারাই জান্নাতি :মাহমুদুল হাসান চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ সময় দেখুন
যারা রাসুলের আদর্শ ধারণ করে তারাই জান্নাতি :মাহমুদুল হাসান চৌধুরী

মো. সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, “যারা রাসুলের আদর্শ ধারণ করে তারাই জান্নাতি”। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। তাদেরকে আল্লাহ চেনানোর জন্য যুগে যুগে নবী-রাসুল প্রেরণ করেছেন। তিনি আরো বলেন, যারা দুনিয়াতে আল্লাহর আইন মানে তারাই জান্নাতি। আরা যারা ব্যাক্তির আইন মানে তারাই জাহান্নামি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্ণফুলী উপজেলা চরলক্ষ্যা ইউনিয়ন ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্দ্যোগে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কর্ণফুলী উপজেলার আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী

ইউনিয়ন সভাপতি নুরুল আক্কাসের সভাপতিত্বে ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহেদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. ইলিয়াস মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, বায়তুল মাল সম্পাদক এড. মো. হারুন, ইউনিয়ন সেক্রেটারি সৈয়দ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক ব্যাংকার দিদারুল ইসলাম, লেয়াকত আলী, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি জুবাইর ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে ইসলামী সংঙ্গীত পরিবেশন করেন কর্ণফুলী সাংস্কৃতিক ফোরামের সদস্য মো. ফরিদ ও রফিকুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর