বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

রবিবার উঠছে গ্রামীণফোনের ফ্লোরপ্রাইস | ডিএমপি নিউজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
রবিবার উঠছে গ্রামীণফোনের ফ্লোরপ্রাইস | ডিএমপি নিউজ


পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের ফ্লোরপ্রাইস প্রত্যাহার কার্যকর হতে যাচ্ছে। আগামী রবিবার (৩ মার্চ) থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির শেয়ারের উপর থেকে ফ্লোর উঠে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত হিসাববছরে গ্রামীণফোন বিনিয়োগকারীদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কোম্পানিটির রেকর্ড তারিখ। রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস আগামী রবিবার (৩ মার্চ)। এদিন থেকে কোম্পানিটির শেয়ারে ফ্লোরপ্রাইস থাকবে না।

উল্লেখ, পুঁজিবাজারের লেনদেনে গতি ফিরে আসায় ফ্লোর প্রাইস বহাল থাকা কোম্পানির সংখ্যা ধাপে ধাপে কমিয়ে আনছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এদিকে পুঁজিবাজারের দরপতন ঠেকাতে ২০২২ সালের ২৮ জুলাই শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি।

এখন পর্যন্ত ফ্লোর প্রাইস বহাল থাকা ৬টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম ও শাহজিবাজার পাওয়ার।তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর