এম বেলাল উদ্দিন, রাউজান প্রতিনিধি:
রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির বিশাল পুনর্মিলনী অনুষ্টান শুক্রবার সকাল থেকে সন্দ্যা পর্যন্ত স্কুল মাঠে অনুষ্টিত হয়েছে।অনুষ্টানের আহবায়ক মুহাম্মদ নুরুল আজিমেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী।প্রধান বক্তা ছিলেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.সুলতান আহমেদ, রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও জোনায়েদ কবির সোহাগ।শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্টানের সচিব জিয়াউল হক চৌধুরী সুমন।
সকাল ৯ টায় রেলী সহকারে অতিথিবৃন্দ মঞ্চে আসেন।জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।এরপর বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্টানের শুভ উদ্বোধন করা হয়।পরে প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে চার তালা ভিত্তির একতালা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।এরপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত স্কুলের চারতালা ভিত্তির নির্মিত একতালা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।পাশাপাশি এয়াছিনশাহ পাবলিক কলেজের চারতালা একাডেমিক ভবনও উদ্কোধন করেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।কলেজ অধ্যাপক বিকিরন বড়ুয়া সম্পাদিত ১২০হাত দৈর্ঘ মুজিববর্ষের দেওয়াল লিখন উদ্বোধন করেন এমপি। অনুষ্টানে ডাক্তার সাইফুল ইসলাম সজ করোনা যোদ্বা চিকিৎসকের সম্মামনা তুলে দেন অতিথিবৃন্দ।এতে একটি ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করা হয়।স্কুল ও কলেজের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ১২ টি ফলদ গাছের চারা উপহার দেন শিক্ষার্থিরা। পরে নূকুল বিশ্বাস ও শিল্পিদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়।
এবি এম ফজলে করিম চৌধুরী এমপি স্কুলের প্রতিষ্টাতা এম আবদুল ওহাব বিএ বিএডকে স্মরন করে বলেন রাউজানে ২৭ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে।তিনি বলেন ৩শ টি শিক্ষা প্রতিষ্টানে ১লক্ষ শিক্ষার্থি লেখাপড়া করছে।করোনা কালীন ১লক্ষ মানুষকে আমরা সহযোগিতা দিয়েছি।তিনি বলেন সকলকে ভাল কাজে এগিয়ে আসতে হবে।এতে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,প্রাক্তন ছাত্র ড.নূকম আকবর হোসেন,সাবেক চেয়ারম্যান আবদুল মোমেন চৌধুরী,কলেজ কমিটির সভাপতি
এস এম বাবর,স্কুল কমিটির সভাপতি আলহাজ্জ মাহবুবুল আলম,আওয়ামীলীগ সেক্রেটারী রুনু ভট্টচার্য্য,কলেজ অধ্যক্ষ কৃষিবিদ জাহাঙ্গীর আলম,প্রধান শিক্ষক নাসির উদ্দিন।