মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি কর্মশালা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন
রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি কর্মশালা

আহমদ বিলাল খান
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাক্সিনেশন বিষয়ে স্কাউট ও গার্লস গাইডদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল , ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিসেফ বাংলাদেশ-এর অর্থায়নে এই ওরিয়েন্টেশন কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ প্রতীক সেন, জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা এবং রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিক। এছাড়াও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মিজ অনসূয়া বড়ুয়া ভিডিও কলের মাধ্যমে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন৷

টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর, ২০২৫ থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।

টিকাদান ক্যাম্পেইনে কীভাবে স্কাউট ও গার্লস গাইডরা ভূমিকা রাখবে, কীভাবে টাইফয়েডকে প্রতিহত করা যায়, টাইফয়েডের বিস্তারিত বিষয়াবলি, জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে ওয়েবসাইটে নিবন্ধন করণ ইত্যাদি বিষয় নিয়ে রিসোর্স পার্সনরা আলোচনা করেন৷

পরিশেষে সকলের সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে টাইফয়েডমুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি ঘোষণা হয়। উল্লেখ্য, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা উল্লিখিত সময় থেকে প্রদান করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর