বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে মাছের পোনা অবমুক্তকরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন
রাঙ্গামাটিতে মাছের পোনা অবমুক্তকরণ

আহমদ বিলাল খান:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ইজারাকৃত দুটি পুকুরে চারশত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে জেলা পরিষদের হ্যাচারি এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, স্থানীয় তরুণ উদ্যোক্তা শাহীন আলম, মো. হানিফ, মো. আব্দুল মান্নান, জ্ঞানো চাকমা, হুমায়ুন কবির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, হাসপাতাল এলাকা, মোল্লা পাড়া ও হ্যাচারি এলাকার তরুণ ও যুবকরা মিলে মৎস্য চাষের যে উদ্যােগ নিয়েছে এটি ভালো দিক, সমাজে অনুকরণীয়। এভাবে বেকার যুবকরা বিভিন্ন উদ্যােগ গ্রহণ করলে সমাজে কেউ বেকার থাকবে না, আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হবে।

জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম বলেন, সমাজে যে যার জায়গা থেকে উদ্যােগ নিলে কেউ বেকার থাকবে না, এতে করে সমাজে অপরাধ প্রবণতা কমবে, মানুষের বিভিন্ন ভাবে কর্মসংস্থান হবে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ দুটি পুকুর লীজ দেওয়ার মাধ্যমে বেকার যুবকদের একটি কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করে দিলো। এই পুকুরে মৎস্য চাষ করার মাধ্যমে এলাকার তরুন ও যুবক সমাজ স্বাবলম্বী হবে এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

এছাড়াও মৎস্যজীবীদের পক্ষে তরুণ উদ্যোক্তা শাহীন আলম বক্তব্য রাখেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর