রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাঙ্গামাটিতে মাজারের এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ সময় দেখুন
রাঙ্গামাটিতে মাজারের এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আহমদ বিলাল খান

এতিম শিশু মানে সমাজের আলোকহীন ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো মানে সমাজকে আলোকিত করা এমন মন্তব্য করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম বলেছেন, প্রতিটি এতিম ও অসহায় শিশুর জন্য মানবিক দায়িত্ব আমাদের নৈতিক কর্তব্য।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টায় রাঙ্গামাটির হযরত আব্দুল হাকিম (আবদুল্লাহ ফকির রহঃ) মাজার প্রাঙ্গণে অবস্থিত এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবীব আজম।

তিনি বলেন, শীত মৌসুমে এতিম ও অসহায় শিশুদের কষ্ট লাঘব করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাভোগী মানুষ এবং জনপ্রতিনিধিদের উচিত মানবিক দায়বদ্ধতা থেকে এই শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এমাদুল ইসলাম, মাজার মসজিদের খতিব মাওলানা আনিসুর রহমান, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ওমর মোরশেদ, কাঠালতলী হিল ফুজুল যুব সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ঈশান, মাজার মসজিদের মোয়াজ্জেম হাফেজ কাইয়ুম এবং শিক্ষক হাফেজ খুল্ল মিয়া।

এসময় অতিথিরা শীতার্ত এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের সকল স্তরের মানুষকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom