শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ সময় দেখুন
রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

আহমদ বিলাল খান

তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক (রু.দা.) রাহুল বনিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভিন আখতার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন।

প্রধান বক্তা উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর বক্তব্যে বলেন, নারীদের মানসিকভাবে দৃঢ় হবার পাশাপাশি দায়িত্ব নেওয়া ও নিজেদের যোগ্য প্রমাণ করার জন্য প্রস্তুত হতে হবে। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীরা যাতে নিজেদের পড়াশোনায় যতœশীল হবার পাশাপাশি নিজের ও পরিবারের সকল নারীর স্বাস্থ্যের বিষয়েও সজাগ থাকে।

সমাপনী বক্তব্যে সভাপতি তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বাল্যবিবাহ, গুজব, মানব পাচার, মাদক, সাম্প্রদায়িকতা ইত্যাদি অভিশাপ থেকে মুক্ত হতে সচেতনতা তৈরির মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার প্রতি নারীদের আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর