শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কাজে দূর্নীতি ও অনিয়মে দুদকের অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ সময় দেখুন
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কাজে দূর্নীতি ও অনিয়মে দুদকের অভিযান

আহমদ বিলাল খান
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ প্রায় ১৬ টি সরকারি প্রতিষ্ঠানে দূর্নীতি ও প্রকল্প বাস্তবায়ন কাজে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা পরিষদে অভিযান পরিচালনা করেন দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক জাহিদ কালামসহ একটি টিম।

অভিযানে দুদক কর্মকর্তারা সাজেকের গাড়ি পার্কিং কাজের ফাইল, জেলা পরিষদের টোলের ফাইল, বিভিন্ন উপজেলায় কাজু বাদামসহ গাছের চারা বিতরণ কাজের ফাইলসহ নানা কাজের টেন্ডারের ফাইল তলব করেন।

এ সময় দুদককে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, প্রকৌশলী উজ্জ্বল চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন ফাইল দেখান।

দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক জাহিদ কালাম বলেন, জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে অনিয়মসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে আজ সকাল থেকে দুদক অভিযান পরিচালনা করেছে। জেলা পরিষদের কর্মকর্তাদের বক্তব্যে আমরা সন্তষ্ট হইনি। চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তারা ঢাকায় অবস্থান করায় আমরা তাদের কোনো বক্তব্য নিতে পারিনি। তবে জেলা পরিষদের অনিয়ম নিয়ে দুদকের অভিযান অব্যাহত থাকবে।

পরে জেলা পরিষদ সদস্যসহ তিনি জেলা পরিষদের আওতাধীন প্রকল্প পরিদর্শন করেন।

অভিযান পরিচালনাকালে দুদক রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, উপ সহকারী পরিচালক সওয়ার হোসেন, বোরহান উদ্দিনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী ঢাকায় অবস্থান করায় অভিযানকালে তাদের বক্তব্য নিতে পারেনি দুদক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর