বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

রাঙ্গামাটি শহরের পানিবন্দি এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের সদস্য হাবীব আজম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৪৯ সময় দেখুন
রাঙ্গামাটি শহরের পানিবন্দি এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের সদস্য হাবীব আজম

আহমদ বিলাল খান

টানা মৌসুমি ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে গত তিনদিন ধরে পানিবন্দি রয়েছেন রাঙ্গামাটির পৌর এলাকার হাজার হাজার মানুষ। ঘর-বাড়ি ডুবে যাওয়ায় এসব এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

রাঙ্গামাটি জেলা শহরের শান্তিনগর, রসূলপুর, পৌর কলোনি, আসামবস্তি, ব্রাক্ষ্মণটিলা, ধনমিয়া টিলা, পাবলিক হেলথ এলাকা হ্রদের পানিতে তলিয়ে গেছে।

শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজ আদায় করে এ পরিস্থিতি সরেজমিনে দেখতে পৌর এলাকার শান্তি নগর এলাকা, হাসপাতাল এলাকা, হ্যাচারি এলাকা, মোল্লা পাড়া সহ শহরের বিভিন্ন পানিবন্দি এলাকা পরিদর্শন করেন পৌর এলাকার দায়িত্ব প্রাপ্ত রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

এসময়ে তিনি পানিবন্দি এলাকার মানুষদের আশ্বস্ত করেন পাশে থাকার। হাবীব আজম আত্ম মানবতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, তিনি শিক্ষার্থীদের পাশে, অসুস্থ রুগীদের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর