সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

রাজধানীতে অপহরণকারী চক্রের মূলহোতা সহ ০৮ জন গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ সময় দেখুন
রাজধানীতে অপহরণকারী চক্রের মূলহোতা সহ ০৮ জন গ্রেফতার – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা এলাকার বহুল আলোচিত অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা মোঃ শামীম হোসেন নাঈম (২১) সহ ০৮ জন কুখ্যাত অপহরনকারীকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আটককৃতরা হলেন, ১) মোঃ শামীম হোসেন নাঈম ২। মোঃ শান্ত মিয়া (৩৫), ৩। মোঃ সাইদুল ইসলাম (১৮), ৪। মোঃ দুলাল হোসেন (৩৫), ৫। রাকিব ইসলাম (২৩), ৬। সুমন সরকার (২৭), ৭। মিঠুন মিয়া (২৩), ৮। মোঃ সাইফুল ইসলাম মুন্না (২৬)।

আজ (২ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

র‌্যাব জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে কৌশল অবলম্বন করে মোবাইলের মাধ্যমে ফোন করে নারীদের সাথে যৌন কাজে লিপ্ত করার কথা বলে পূর্ব-পরিকল্পিত স্থানে বা ভবনে ভিকটিমদের নিয়ে আসে। পরবর্তীতে ভিকটিমদের একটি কক্ষে প্রবেশ করিয়ে তার অশ্লীল চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার হুমকিসহ জোরপূর্বক আটক রেখে নির্যাতন করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করে আসছে। আসামিদের কর্মকান্ড র‌্যাব-৩ এর গোয়েন্দা সদস্যদের পূর্বে হতে নজরধারী ও বিচক্ষনতায় থাকায় তাদেরকে আটক করতে সক্ষম হয়।

কর্পোরেট সংবাদ/এএইচ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর