শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

রাজধানীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ সময় দেখুন
রাজধানীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগান এলাকা হতে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আল- আমিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কলবাগান থানাধীন কমফোর্ট ডায়াগনষ্টিক সেন্টার এলাকা হতে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আল-আমিন (৩৭), পিতা-মৃত শরিফুল ইসলাম, সাং-খাগা, থানা-সিরাজগঞ্জ, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করে র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামীর সিরাজগঞ্জ থানায় ধর্ষণসহ একাধিক অন্যান্য মামলা রয়েছে। মামলার পর থেকে ধৃত আসামী রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর