শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪৯ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ সময় দেখুন
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪৯ – Corporate Sangbad


আইন-আদালতকর্পোরেট ক্রাইম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬ টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৬০০ পিস ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন, ৭৭ কেজি ৪৩০ গ্রাম ১৪১ পুরিয়া গাঁজা, ২৩৫ বোতল ফেন্সিডিল ও ১৭ বোতল বিদেশিমদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর