বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭৩ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৭৬ সময় দেখুন
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭৩ – Corporate Sangbad


আইন-আদালত শিরোনাম


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২২ অক্টোবর) সকাল ছয়টা থেকে আজ শনিবার (২৩ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮০১ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ২৮৫৬ পিস ইয়াবা, ১৩ কেজি ২৯৫ গ্রাম ৫৩ পুরিয়া গাঁজা, ০২ বোতল ফেন্সিডিল ও ৫০০ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ টি মামলা রুজু হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর