শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রাবি প্রেসক্লাবের সভাপতি বিপ্লব, সম্পাদক সজল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ১৭৯ সময় দেখুন
রাবি প্রেসক্লাবের সভাপতি বিপ্লব, সম্পাদক সজল


রাবি করেসপন্ডেন্ট

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৩২তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ডেইলি ইন্ডাস্ট্রির বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেলাল হুসাইন বিপ্লব এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক শেয়ার বিজ ও সারাবাংলা ডটনেট’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ সজল নির্বাচিত হয়েছেন।

রোববার (২৭ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এর পর ফলাফল ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সোহানুর রহমান সুমন (দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), এম আর মামুন (টাইমস অব বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান অভি (দৈনিক ভোরের ডাক), কোষাধ্যক্ষ মেশকাত মিশু (ঢাকা পোস্ট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল ইসলাম তুহিন (দৈনিক ইনকিলাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জামিল (প্রতিদিনের সংবাদ), দফতর সম্পাদক শোয়াইব শুভ (দৈনিক নতুন প্রভাত), ক্রীড়া সম্পাদক আসিক আদনান (দৈনিক যায়যায়দিন), কার্যনির্বাহী সদস্য- মোস্তাফিজুর রহমান মিন্টু (দ্যা ডেইলি সান), তারিকুল ইসলাম তৌফিক (সংবাদ প্রকাশ), মনির হোসেন মাহিন (জাগো নিউজ)।

নির্বাচনে ফলাফল ঘোষণার সময় প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. মো. হাছানাত আলী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর