শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

রামপুরা থেকে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১২১ সময় দেখুন
রামপুরা থেকে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম রিপনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম রিপন (৫০), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-মালিবাগ চৌধুরীপাড়া, থানা-রামপুরা, ডিএমপি ঢাকাকে গ্রেফতার করে র‌্যাব-৩।

সোমবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ রাহাত হারুন খান।

তিনি জানান, আসামী সাইফুল ইসলাম রিপনের বিরুদ্ধে রামপুরা থানায় একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর