রামু প্রতিনিধি:
আসামী করার কক্সবাজারের রামুর কাউয়ারখোপে নুরুন্নবীর মৃত্যুর ঘটনায় নিরীহ ব্যক্তিদের জড়িয়ে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মো: হোছনের সহধর্মিণী কহিনুর আক্তার। তিনি বলেন, ঈদের দিন বিকেলে আজগর বাহিনী ও নুরুন্নবীদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ঘটনায় নুরুন্নবীর মৃত্যু হয়েছে।
তিনি দাবী করেন, ঘটনার খবর পেয়ে হানিফ, সানু, জামাল, মারুফ, হামিদুল্লাহ, লুকমানসহ আরো অনেকে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে আজগরের নেতৃত্বে তার বাহিনী লোকজন তাদেরকে মারধর করে গুরুতর আহত করে। হানিফ এবং সানু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। ভুক্তভোগীরা জানান, ঘটনার পর থেকে সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে ঘরছাড়া পরিবারের লোকজন অনাহারে দিন কাটাচ্ছে বলে জানান। কহিনুর আক্তার বলেন, আমার স্বামী মোঃ হোসেন, হাসান,হানিফ, সানু ঘটনার সাথে কোনভাবে জড়িত নয়। তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
৩১ মার্চ রামুর কাউয়ারখোপের রাবার বাগান এলাকার চৌধুরী খামারে সংঘর্ষের জেরে নুরুন্নবীর মৃত্যু হয়। এ ঘটনায় রামু থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।