নিজস্ব প্রতিবেদক, রামু:
উপজেলাধীন মনিরঝিল সোনাইছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি অন্যন্য সদস্যদের অগোচরে স্বৈরাচারের দোসরদের নিয়ে গঠনের অভিযোগ উঠেছে। সম্প্রতি কমিটির মেয়াদ শেষ হতে না হতেই স্থানীয় বাসিন্দা আওয়ামী দোসর বিকাশ এমপি কমলের ঘনিষ্টজন হিসাবে পরিচিত একটি চক্র অফিসকে ম্যানেজ করে কমিটি অনুমোদন নেয় বলে জানা যায়। গত ০৮ ডিসেম্বর ১২ইং এক চিঠির মাধ্যমে যাদের নাম ঘোষণা করা হয়, সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য ফেরদৌস, আব্দুস সালাম তিন জনই আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় পদবীধারী বলে জানা যায়। তারা এমপি কমলের ঘনিষ্টজন টোকাই ইমরানে সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। এই কমিটি জানার পর থেকে এলাকায় অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয় সংঘর্ষের সম্ভাবনা ও দেখা দিয়েছে। এলাকাবাসী অতিসত্বর এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, এখনো স্বৈরাচারের দোসরেরা, সরকারি অফিসে ঘাপটি মেরে বসে আছে, তারা যাচাই বাছাই না করে টাকার বিনিময়ে এই কমিটি দেওয়া উচিৎ হয়নি। এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। এ বিষয়ে রামু উপজেলা সমবায় কর্মকাতা আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি টাকা লেনদেনের কথা অস্বীকার করেন। এছাড়া জেলা সমবায় অফিসার মোঃ জহির আব্বাসকে ফোনে পাওয়া যায় নি। বিষয়টি রামুর ইউএনও মহোদয় কে অবহিত করেন, তিনি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কমিটি বাতিল না করলে এনিয়ে স্থানীয় কৃষকেরা সংঘবদ্ধ হয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মত কঠোর কর্মসূচী হাতে নিয়েছে বলে জানা যায়। তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ প্রেরকঃ আহমদ ছৈয়দ ফরমান রামু