বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ২ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২৪ সময় দেখুন
রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ২ জন

মো:গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২ রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে এবং সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুই রোগী হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব (২৫) ও রাজশাহী নগরের শিরোইল মোল্লামিল এলাকার বাসিন্দা রাফিয়া বেগম (৫৫)।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়, রাফিয়া ডেঙ্গু নিয়ে ১৭ আগস্ট থেকে এবং আইয়ুব ১৯ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিয়া ভোররাত সাড়ে ৪টার দিকে মারা যান। আর আইয়ুব মারা গেছেন সকাল ৭টা ৪০ মিনিটে।

এ নিয়ে চলতি বছর এই রামেক হাসপাতালে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হলো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর