নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ৩ জুলাই, রোববার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে।
কর্পোরেট সংবাদ/এআরএইচ






