বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

লংকাবাংলা সিকিউরিটিজের নতুন ওএমএস চালু – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৫৩ সময় দেখুন
লংকাবাংলা সিকিউরিটিজের নতুন ওএমএস চালু – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ট্রেড এক্সপ্রেস নামে নতুন অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করেছে। এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সহজেই অনলাইনে লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা। লংকাবাংলা সিকিউরিটিজ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ উদ্যোগটি বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লংকাবাংলা সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মাদ এ মঈন।

লংকাবাংলা সিকিউরিটিজের নতুন ওএমএস সিস্টেম চালু উপলক্ষে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাতে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লংকাবাংলা সিকিউরিটিজের চেয়ারম্যান।

লংকাবাংলা সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মাদ এ মঈন বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অত্যন্ত যুগোপযোগী ও যুগান্তকারী একটি লেনদেনের প্লাটফর্ম তৈরির কার্যক্রম বাস্তবায়নে সার্বিক উদ্যোগ ও দিকনির্দেশনা প্রদানের জন্য বিএসইসি চেয়ারম্যানসহ সংস্থাটির সব কর্মকর্তা ও দুই স্টক এক্সচেঞ্জের প্রতি ধন্যবাদ জানান।

এ সময় লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী ও লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সাফাত রেজা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর