বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

লকডাউনে আদালতের কার্যক্রমে সুপ্রিমকোর্টের নির্দেশনা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৭৬ সময় দেখুন
লকডাউনে আদালতের কার্যক্রমে সুপ্রিমকোর্টের নির্দেশনা – Corporate Sangbad



কর্পোরেট সংবাদ ডেস্ক : চলমান কঠোর লকডাউন ১৪ জুলাই পর্যন্ত বাড়াতে আদালত পরিচালনা বিষয়ে ফের বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। এর আগে গত ৩০ জুন আদালত পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন।

বুধবার (৭ জুলাই) রাতে প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিজ্ঞপ্তি জারি করেন।

করোনার প্রাদুর্ভাবজনিত উদ্ভুত পরিস্থিতিতে আগামী ১৪ জুলাই পর্যন্ত সব অধঃস্তন আদালত/ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি। এ সংক্রান্ত গত ৩০ জুন জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনার কার্যকারিতা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন ম্যাজিস্ট্রেট এবং ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী জেলা/মহানগরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১ জুলাই থেকে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করছেন। এন আই অ্যাক্টসহ যেসব মামলা বা আপিল করার ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত আছে, সে সব মামলায় শারীরিক উপস্থিতিতে কোর্ট খোলার ৭ দিনের মধ্যে তামাদির মেয়াদ রয়েছে মর্মে গণ্য করা যাবে বলে নির্দেশনায় বলা হয়।

জরুরি প্রয়োজন ছাড়া আইনজীবী ও বিচার প্রার্থীদের আদালত প্রাঙ্গনে অযথা না আসার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এছাড়াও সীমিত পরিসরে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনা সংক্রান্ত গত ৩০ জুনের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনার কার্যকারিতা ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন। বিচারপতিগন, আইনজীবীবৃন্দ, সহায়ক সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারিগন নিজ নিজ বাসগৃহ থেকে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রমে সংযুক্ত হবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। সে অনুযায়ী সুপ্রিমকোর্টের উভয় বিভাগে কার্যক্রম চলছে। এ সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেয়া আছে।

দেশে করোনা সংক্রমণ রোধকল্পে গত ১ জুলাই সকাল ৬টা থেকে সাত দিনের সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’ শুরু হয়। এখন এ লকডাউন ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রেখে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে টহলে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যরা।

অতি জরুরি প্রয়োজন ছাড়া ‘বিধিনিষেধের’ সময় বাড়ির বাইরে যাওয়া নিষেধ রয়েছে। বিনা কারণে বাড়ির বাইরে গেলেই আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ মানুষের চলাচলে ‘বিধি-নিষেধ’ আরোপ করে ২১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। সূত্র-বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর