লক্ষ্মীপুর প্রতিনিধি: বিশ্বের প্রথম জাপানি ব্র্যান্ডের মোটরসাইকেল (‘হোন্ডা’) কোম্পানির শো-রুম এবার লক্ষ্মীপুরে উদ্বোধন হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস এলাকায় বর্ণাঢ্য আয়োজনে ১৭২তম ডিলার হিসেবে ফিতা কেটে শো-রুমিটির উদ্বোধন করা হয়। শো-রুমটির নাম দেওয়া হয়েছে ‘এন রহমান মটরস্’।
এর-আগে আলোচনা সভা, কেক কাটা ও মোটরসাইকেল ক্রেতাদের মাঝে চাবি হস্তান্তর করা হয়
এসময় শো-রুমের স্বত্বাধিকারী মোঃ নুরুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি ও সিইও শিজারু মাটসুজাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ, হোন্ডা কোম্পানির ডিপার্টমেন্ট হেড মোহাম্মদ আবির আজাদ, নাহিন আহমেদ, চট্টগ্রাম বিভাগের আরএম আরাফাত হোসেন সহ প্রমূখ।