নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি। আজ কোম্পানিটির ৩৩ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার টাকার।
আমরা নেটওয়ার্কের ১৪ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মুন্নু এগ্রো মেশিনারি, বসুন্ধরা পেপার, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং লাফার্জহোলসিম।






